ইরান-ইসরায়েলের ‘যুদ্ধ থামানোয়’ নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন

 🏠|আন্তর্জাতিক  | ২৫ জুন ২০২৫ বুধবার |১২:০০:এএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে মনোনীত করেন মার্কিন রিপ্রেজেনটেটিভ বাডি কার্টার। তিনি নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে করে চিঠি দিয়েছেন।


তিন চিঠিতে লিখেছেন, ট্রাম্পের কারণে দ্রুত সময়ে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। যা অনেকে অসম্ভব মনে করেছিলেন। ট্রাম্প এখন শান্তি, যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক সৌহার্য্য এগিয়ে নিতে যা করছেন সেটির জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।


৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার মধ্যরাতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ওই সময় তিনি জানান, দুই পক্ষ পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যা গতকাল মঙ্গলবার সকাল থেকে কার্যকর হয়। যুদ্ধবিরতিটি এখনো বহাল আছে।


সূত্র: নিউইয়র্ক পোস্ট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing