ব্যাডস অফ বলিউডে’ বাবার ক্যামিওতে বিব্রত, লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরানের ছেলে!

 

ইমরান হাশমি। ছবি : এক্স থেকে নেওয়া


লিউডে ফিরেই হইচই ফেলে দিয়েছেন ইমরান হাশমি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তাঁর ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল। কিন্তু এই জনপ্রিয়তা যে ঘরে এত বিপদ ডেকে আনবে, তা নিজেও ভাবেননি অভিনেতা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাসতে হাসতে জানালেন, তাঁর ছেলে আয়ান বাবার নতুন এই চরিত্রে ভীষণ অস্বস্তিতে। স্কুলে গিয়েই বন্ধুরা নাকি বলছে, ‘তুই তো এখন ইনটিমেসি কোচ!’ ইমরান বললেন, ‘ও প্রতিদিন স্কুলে গিয়ে এসব শুনছে। একদিন এসে বলে—“তুমি আমার স্কুলজীবন শেষ করে দিলে! দয়া করে এটা বন্ধ করো!”’

সবশেষে অভিনেতা জানালেন, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ভাইরাল দৃশ্যটি আসলে তাঁরই এক জন্মদিনের ঘটনার অনুপ্রেরণা থেকে নেওয়া। এক ভক্ত সেদিন তাঁর ভবনের নিচে গান গাইতে শুরু করেছিলেন, থামছিলেন না কিছুতেই! আর ইমরান তখন লজ্জায় মুখ ঢেকেছিলেন।


এদিকে ইমরান এখন প্রস্তুত তাঁর নতুন সিনেমা ‘হক’-এর মুক্তির জন্য। ইয়ামি গৌতমের সঙ্গে তাঁর এই সিনেমাটি তৈরি হয়েছে ঐতিহাসিক শাহ বানো মামলার প্রেক্ষাপটে, যেখানে মুসলিম নারীর অধিকার উঠে এসেছে কেন্দ্রীয় বিষয় হিসেবে।

তবে সিনেমাটিকে কেউ কেউ ‘মুসলিম-বিরোধী’ বলছেন। সে প্রসঙ্গে ইমরান সোজাসাপ্টা উত্তর দিয়েছেন—‘আমি একজন উদার মুসলিম। ছবিতে কোনো সম্প্রদায়কে আঘাত করা হয়নি। যদি তা হতো, আমি কখনোই কাজ করতাম না।’


ধর্মনিরপেক্ষতার উদাহরণ টেনে ইমরান আরও বলেন, ‘আমি পারভিনকে বিয়ে করেছি, সে হিন্দু। আমাদের পরিবারে ছেলে যেমন নামাজ পড়ে, তেমনি পূজাও করে। এটাই আমার শিক্ষা।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing