এবার ঈদের তারিখ ঘোষণা করল ভারত
![]() |
| সংগৃহীত ছবি |
ভারত ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২১ মার্চ) এই দুই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দেশ দুটি এই ঘোষণা দিয়েছে।
ভারতের বার্তা সংস্থা এএনআই জানায়, লখনউয়ের ঈদগাহ ঈমাম মাওলানা খালিদ রাশিদ ফিরঙ্গি মাহালি ঘোষণা করেছেন—বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়ার ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কথা জানিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ও ভারত আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা করেছে। ফলে দেশদু’টিতে শনিবার (২১ মার্চ) হবে ঈদুল ফিতরের প্রথম দিন।
সূত্র: এএনআই

মন্তব্যসমূহ