অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

 

বহিষ্কৃত ছাত্রদল নেতা মাসুদ রানা ও গাড়িবহর। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে সারাদেশবাসী যখন নাকাল, ঠিক সেই মুহূর্তে এক অবাক করা কাণ্ড ঘটিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। 

তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন। 


এরই ফলশ্রুতিতে বিতর্কের জন্ম দেওয়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।   


সোমবার (১৩ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে, রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতা জানান দিতে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে গুরুদাসপুরের বিভিন্ন সড়কে শোডাউন করেন মাসুদ রানা

চলমান সংকটকালে জ্বালানি সাশ্রয়ের আহ্বানের বিপরীতে এমন আয়োজন নিয়ে সমালোচনার প্রেক্ষিতে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,