মাদারীপুরে ফরম পূরণ করেও প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ ২০ শিক্ষার্থীর

 


সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর উপজেলায় ফরম পূরণের টাকা দেওয়ার পরও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ করেছে ২০ শিক্ষার্থী। এতে তাদের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।


উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে যান। তখন তারা জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি।


এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নির্বাচনি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সোহেল মোড়ল তাদের ফরম পূরণের সুযোগ দেন। এ সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।


শিক্ষার্থী সেতু, আবৃত্তি, আনিয়া, স্বর্ণা, লিয়ন, আয়শা, লাবিবা, শান্তা ও শামীমের ভাষ্য, তারা নির্বাচনি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। তারপরও অতিরিক্ত টাকা নিয়ে তাদের ফরম ফিলাপের সুযোগ দেওয়া হয়। কেউ কেউ ১৫ হাজার টাকা পর্যন্ত দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক ও অফিস সহকারী মিলে এই টাকা আত্মসাত করেছেন। তারা এ ঘটনার বিচার দাবি করেছে।

শিক্ষার্থীদের প্রবেশপত্র না আসায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। একজন অভিভাবক বলছিলেন, তাদের সন্তানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান রহমান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সহকারী শিক্ষক সোহেল মোড়ল বলেন, “বিষয়টি ভুল হয়েছে এবং শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।”


অফিস সহকারী নূরে আলম বলেন, “প্রয়োজন হলে টাকা ফেরত দেওয়া হবে।”

মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, “যদি কোনো শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,