রেশন দুর্নীতি মামলায় নুসরাতকে তলব ইডির

 


কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময়ে নুসরাত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন।

রেশন দুর্নীতি মামলায় কলকাতার সিনেমার অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি।


আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন; ভোটের আগেই ২২ তারিখে এই নায়িকাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, তদন্তকারী সংস্থা বলছে, রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময়ে নুসরাত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই নুসরাতকে অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজির হতে হবে

।ইডির পক্ষ থেকে হাজির হওয়ার নির্দেশ আসার পর নুসরাত নিজেই কলকাতার বদলে দিল্লি দপ্তরে যাওয়ার আবেদন করেন।


অতীতেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি। এছাড়া কয়েক বছর আগের রেশন দুর্নীতি মামলায় ফের ইডির নজরে আছেন তিনি। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত এখন বিদেশে ছুটি কাটাচ্ছেন। মাঝেমধ্যেই তাদের ভ্রমণ বিলাসের ঝলক দেখা যাচ্ছে সোশাল মিডিয়ায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,