কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী


 তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এক কলেজ শিক্ষার্থীর বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তেজগাঁওয়ে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ওই কলেজ ছাত্র রিজওয়ান রশিদ। সে সময়ে তার বানানো গো-কার্টটি দেখেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী রিজয়ান রশিদের তৈরি করা গো-কার্ট পরিদর্শন করেন। এক পর্যায়ে তিনি রিজয়ানকে এরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে নিজেই কারটি চালিয়ে দেখেন।


“তিনি দেশীয় প্রযুক্তিতে গো-কার্ট (রেসিং কার) তৈরি করা তরুণকে উৎসাহ দিয়েছেন এবং তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।”

গো-কার্ট চালানোর পর তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গো-কার্ট তৈরির গল্প শুনিয়েছেন রশিদ। তিনি বলেছেন, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত আছেন। বাবার অনুপ্রেরণাতেই গো-কার্ট বানানো শুরু করেন তিনি।



২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।

প্রধানমন্ত্রী তার তৈরি গো-কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, যা তাকে অনুপ্রাণিত করেছে।



রশিদ বলেন, মোহাম্মদপুর থেকে গো-কার্ট চালিয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,