দক্ষ নাবিক তৈরিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী রাজীব আহসান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী

 নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার।’

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার।’


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষ হওয়ায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌসেক্টর অনেক পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সাথে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’


তিনি আরো বলেন, ‘প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশী-বিদেশী জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশী জাহাজে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি রেমিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।’

অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী শহিদ উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,