হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
![]() |
২০২৬ সালের পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইটের কার্যক্রম।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্লাইটে যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও ঘুরে ঘুরে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে হজযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদ সফরের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর জন প্রতি ১২ হজার টাকা কমানোর পর আগামীতে হজ খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার।

মন্তব্যসমূহ