Koel Mallick: সকাল থেকেই অভিনেত্রীর অপেক্ষায় পথ চেয়ে ছিলেন পটাশপুরের ভক্তরা। রাস্তার দু’দিকে থিকথিক ভিড় জমে যায়। তিল ধারণের জায়গা ছিল না কার্যত। প্ল্যাকার্ড হাতে তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা আরও বেড়ে যায় অভিনেত্রীকে সামনে পেয়ে। শেষ লগ্নে প্রচারের ঝড়, কোয়েলকে ঘিরে উত্তাল পটাশপুরের রোড শো।

 


মাঝে আর একদিন। নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারের ঝড় তুলেছে সব দল। খাঁ খাঁ রোদ মাথায় নিয়েই তৃনমূলের সমর্থনে প্রচার সারলেন কোয়েল মল্লিক। সঙ্গে পা মেলালেন তৃণমূল কর্মী সমর্থকরাও। মঙ্গলবার প্রচারের তীব্রতা চরমে। সকাল চলেছে সভা, মিছিল আর রোড শো। ভোটের আগে শেষ মুহূর্তে মানুষের কাছে পৌঁছতে কোনও কসরতই বাকি রাখছেন না প্রার্থীরা। প্রতিটি এলাকাতেই দেখা যাচ্ছে প্রচারের বাড়তি জোর।



মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তৃণমূলের সমর্থনে কাঠফাটা রোদে প্রচার করেন কোয়েল মল্লিক। পর্দার প্রিয় নায়িকাকে সামনে পেয়ে উন্মাদনায় ফেটে পড়েন আট থেকে আশির ভক্তরা। তীব্র গরম উপেক্ষা করেও রাস্তার দু’ধারে জড়ো হন বহু মানুষ। অভিনেত্রী ভক্তদের পাশাপাশি ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরাও। ছোট থেকে বড় সকলেই এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। কোয়েলকে সামনে পেয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভায় রোড শো করেন কোয়েল মল্লিক। তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডার সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেন। আট থেকে আশি সকলেই অভিনেত্রীকে দেখার জন্য রাস্তায় নেমে পড়েন। প্রিয় নায়িকাকে এক ঝলক দেখার আশায় পটাশপুর বাজার কার্যত জনসমুদ্রে পরিণত হয়।



এদিন পটাশপুরে হেলিকপ্টারে করে এসে পৌঁছান কোয়েল মল্লিক। তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান তৃণমূল প্রার্থী ও স্থানীয় নেতৃত্বরা। এরপর প্রার্থী পীযূষকান্তি পন্ডাকে সঙ্গে নিয়ে বাজার এলাকায় রোড শো করেন তিনি। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভক্তরা হাত নেড়ে অভিবাদন জানান। কেউ আবার ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানান প্রিয় অভিনেত্রীকে।

রাস্তার দু’দিকে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কেউ আবার দলীয় পতাকা হাতে রোড শোতে পা মেলান। প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি। ভিড়ের মধ্যেও ছিল ভক্তদের উচ্ছ্বাস। কর্মী সমর্থকদের মুখে শোনা যায় নানা স্লোগান। সব মিলিয়ে রাজনৈতিক প্রচার যেন প্রিয় অভিনেত্রীকে পেয়ে উৎসবের রূপ নেয়।



সকাল থেকেই অভিনেত্রীর অপেক্ষায় পথ চেয়ে ছিলেন পটাশপুরের ভক্তরা। রাস্তার দু’দিকে থিকথিক ভিড় জমে যায়। তিল ধারণের জায়গা ছিল না কার্যত। প্ল্যাকার্ড হাতে তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা আরও বেড়ে যায় অভিনেত্রীকে সামনে পেয়ে। তবে প্রিয় অভিনেত্রীকে পেয়ে এই ভিড়ের প্রভাব নির্বাচনে কতটা পড়বে তা বোঝা যাবে ৪ঠা মে ফল প্রকাশের পরই।

সূত্র : News 18 Bangla 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,