ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

 আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে ‘দম’।



আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে ‘দম’।

কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্মে আসছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর সিনেমা ‘দম’।


আগামী ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে ‘দম’। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে।


‘দম’ পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ওটিটিতে মুক্তি নিয়ে এই নির্মাতা বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশে–বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।”

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।


যেখানে দেখা গেছে, এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর আফগানিস্তানে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে বন্দি হন। সেই বন্দিদশা থেকে নূরের পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা ‘দম’।

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। অভিনয় করেছেন জাহিদ হাসান, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকে।


সিনেমার বড় অংশের দৃশ্য ধারণ হয়েছে কাজাখস্তানে। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।


‘দম’ এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী