মার্কিন পতাকার রঙে ঢাকায় ৫০ রিকশা, চালালেন রাষ্ট্রদূত


 ঢাকার রিকশাচালকদের সঙ্গে প্যাডেল ঘুরিয়ে সেই রিকশা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে ঢাকার ৫০ রিকশা।


বুধবার ঢাকার রিকশাচালকদের সঙ্গে প্যাডেল ঘুরিয়ে সেই রিকশা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের পোস্টে ৫০ রিকশা উদ্বোধনের তথ্য দিয়ে বলা হয়, “এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে।”


আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করেছে দেশটির সরকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing