রাশিয়া-ইউক্রেইনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

 

জি-সেভেন সম্মেলনে ট্রাম্প, মাক্রোঁ ও জেলেনস্কি। ছবি: রয়টার্স

ফ্রান্সে আয়োজিত জি সেভেন সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এই আহ্বান জানান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেইনকে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।


ফ্রান্সে আয়োজিত জি সেভেন সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্প মঙ্গলবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর এই আহ্বান জানান এবং বলেন, তিনি এ প্রক্রিয়ায় সহায়তা করার চেষ্টা করবেন।


তবে এই চুক্তি করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টির কোনওরকম বাস্তব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে প্রাথমিক সমঝোতা চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই সোমবার ফ্রান্সে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেন সম্মেলনে যোগ দেন ট্রাম্প।


সেখানে তিনি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে গুনগান গাওয়ার পর ইউক্রেইন এবং লেবাননে লড়াই বন্ধের চেষ্টা নেবেন বলে জানান। এর পরদিনই ট্রাম্প সম্মেলনের ফাঁকে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠককে ‘খুবই ভাল’ বলে মন্তব্য করেছেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি যা করতে পারি করব।” ইউক্রেইন ও রাশিয়ার যুদ্ধে রণক্ষেত্রে অনেক তরুণ নিহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দেখুন, রাশিয়ার উচিত একটি চুক্তি করা।” ইউক্রেইনেরও আলোচনার টেবিলে বসে দ্রুত সমাধানে পৌঁছানো উচিত বলে ট্রাম্প মন্তব্য করেন।

দুই ইউরোপীয় কূটনতিক জানিয়েছেন, বৈঠকে জেলেনস্কি সোমবার কিইভে হওয়া রাশিয়ার হামলার ছবি ট্রাম্পকে দেখিয়েছেন। ট্রাম্প রাশিয়ার এই হামলা সমর্থন করেননি।


জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, বৈঠকে ইউক্রেইনের মূল মনোযোগের বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। তাছাড়া, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা হয়েছে।


ইউরোপীয় কূটনীতিকরা এই বৈঠককে গঠনমূলক বলেছেন। এক ইউরোপীয় কূটনীতিক বলেছেন, “আমাদের যৌথ বিশ্লেষণ হচ্ছে এই যে, রাশিয়া এখন প্রতিরক্ষামূলক অবস্থানে আছে।”

তবে ট্রাম্প রাশিয়ার ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা চাপানোর বিষয়টি এড়িয়ে চলছেন বলে জানিয়েছেন দুই কূটনীতিক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ