মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার

 

মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীরা তাদের বাড়ি থেকে উৎখাত হওয়ার পর কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) অফিসের সামনে জমায়েত হয়। ছবি: রয়টার্স

দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার। এতে রোহিঙ্গারা বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্রহীন জনগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার দেশ থেকে পাঁচ হাজার রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।


সম্প্রতি মালয়েশিয়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের উত্তেজনা চলছে।


বুধবার নেগেরি সেম্বিলান রাজ্যে আসন্ন আঞ্চলিক নির্বাচন উপলক্ষ্যে যোগ দেওয়া এক প্রচারণা সমাবেশে আনোয়ার বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্কের কারণে দেশ দুটি বিষয়টি নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। তারা এখন মালয়েশিয়া থেকে ৫০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।”


নিপীড়নের মুখে বৌদ্ধ প্রধান মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশ দেশগুলোতে পালিয়ে গেছে। তাদের অধিকাংশ প্রতিবেশী বাংলাদেশে থাকলেও মালয়েশিয়াকে দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করে আসছে তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় এক লাখ ২৬ হাজার রোহিঙ্গাকে নিবন্ধিত করেছে।

দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার। এতে রোহিঙ্গারা বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্রহীন জনগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিত যে বিবৃতি দিয়েছেন সে বিষয়ে মন্তব্য জানার জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু দপ্তরটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ইউএনএইচসিআর এর কুয়ালালামপুর দপ্তরও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


মালয়েশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি। তারা শরণার্থীদের অবৈধ অভিবাসন প্রত্যাশী হিসেবে বিবেচনা করে। চলতি মাসের প্রথমদিকে দেশটি ইউএনএইচসিআরকে অস্থায়ীভাবে নতুন শরণার্থীদের নিবন্ধন বন্ধ রাখতে বলেছে। দেশটি জানিয়েছে, শরণার্থীদের ব্যবস্থাপনা করার জন্য তারা দেশীয় একটি পদ্ধাতি গড়ে তুলছে।

এর আগে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মালিয়েশিয়া এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে জাহাজযোগে মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ