সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

 

ছবি: সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার ও তার বিরুদ্ধে বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ।


শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশের পর সংগঠনটির কয়েকশ নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড়ের দিকে যান তারা।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘চুপ্পুর আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘চুপ্পু ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা’ এবং ‘জুলাই হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।


এ সময় বিক্ষোভকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ