মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে ৬ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

 মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে ৬ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা



মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনসহ বিভিন্ন ভোক্তা সুরক্ষা ও বিপণন আইনে ৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।এ-সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।





বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।








অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন।এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল হোসেন, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুজ্জামান মোল্লা ও ইকরাম হোসেন এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।



অভিযানে,খন্দকার মিষ্টান্ন ভাণ্ডার (ভুরঘাটা বাজার, কালকিনি): নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, খবরের কাগজে খাবার সংরক্ষণ, খোলা ফ্লোরে মিষ্টি রাখা, প্রদেয় লাইসেন্স বা নিবন্ধনের অভাব এবং কাঁচামালের ক্রয়-বিক্রয় রশিদ না রাখার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।







অভিযানে বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারিতে ২০ হাজার,ইটেরপুল মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডার (ইটেরপুল) ৫ হাজার টাকা,তাকওয়া সুপার শপ (ইটেরপুল): মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা সহ জামাল ফল ভাণ্ডার (ইটেরপুল): কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা।রিফাত ফল ভাণ্ডার (ইটেরপুল): কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।



অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ স্বীকার করায় জরিমানা আদায় করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না এলে আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে বলে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী