নিজের শুরু করা যুদ্ধেই এখন রাজনৈতিকভাবে আটকে গেছেন ট্রাম্প'
![]() |
| ছবি: সংগৃহীত |
ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘তীব্র প্রতিরোধ’ গড়ে তুলেছে এবং এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত বিজয়ের ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি।
মঙ্গলবার (৪ আগস্ট) এক বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য যুদ্ধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়ার সক্ষমতা তৈরি করেছে।
মোর্তাজাভির মতে, ক্রমেই স্পষ্ট হচ্ছে যে ট্রাম্পের শর্তে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তিনি বলেন, মতামত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক এখন যুদ্ধের অবসান চান।
তিনি আরও বলেন, তবে ট্রাম্প এমন এক রাজনৈতিক অবস্থায় রয়েছেন, যেখানে বিজয়ের দাবি ছাড়া যুদ্ধ থেকে সরে আসা তার জন্য কঠিন। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ব্যয় তত বাড়বে। আবার কোনো ধরনের বিজয় দেখাতে না পেরে যুদ্ধ শেষ করলে সেটি রাজনৈতিকভাবে ব্যর্থতার স্বীকারোক্তি হিসেবে দেখা হতে পারে।

মন্তব্যসমূহ