প্রথম বিদেশ সফরেই ইউক্রেইনে বার্নাম, পূর্ণ সমর্থনের বার্তা

বার্নাম ও জেলেনস্কি। ছবি: রয়টার্স

 ইউক্রেইন সফরকালে রাশিয়ার ওপর চাপ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকেও আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নাম তার প্রথম বিদেশ সফরে সোমবার ইউক্রেইনে গেছেন যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের বার্ত নিয়ে এবং দেশটির স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে।


রাশিয়ার কড়া হুঁশিয়ারির মুখেও ইউক্রেইনকে একশত ভাগ সমর্থনের অঙ্গীকার বার্নাম আগেই করেছিলেন। এবার রাশিয়াকে উপেক্ষা করে তিনি প্রথম বিদেশ সফরেই ইউক্রেইনে গিয়ে মস্কোর ওপর চাপ বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন।


সফরকালে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন বার্নাম। পাশাপাশি ইউক্রেইনকে সমর্থন দেওয়া ৩৫টির বেশি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রথম বৈঠকেও সভাপতিত্ব করেন তিনি। বার্নামের পূর্বসূরি কিয়ার স্টারমারের আমলে যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে এই কোয়ালিশন গঠন করেছিল।

বার্নাম বলেন, এই কোয়ালিশন 'সাধ্যমতো সবকিছু করছে' এবং একইসঙ্গে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ 'আরও জোরদার' করার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসকেও আহ্বান জানিয়েছেন।"


যুক্তরাজ্য সরকার স্কাল্প ক্ষেপণাস্ত্রের ব্রিটিশ-নির্মিত যন্ত্রাংশের নকশা ইউক্রেইনকে হস্তান্তরের প্রস্তুতি নিয়েছে। স্কাল্প হল যুক্তরাজ্যের ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্রেরই ফরাসি সংস্করণ। এর নকশা পেলে ইউক্রেইন নিজ দেশেই এই অস্ত্র তৈরি করতে পারবে।


ইউক্রেইনের জনগণের শক্তির প্রশংসা করে বার্নাম বলেন, “রাশিয়ার ওপর চাপ বজায় রাখার এটিই সময়, তাদের এই বেআইনি যুদ্ধে অর্থ জোগানোর ক্ষমতা খর্ব করার সময় এখন।

ইউক্রেইন ইউরোপের রক্ষাকর্তা হয়ে আছে, তারা আমাদের নিরাপত্তায় বোঝা নয়, বরং ইউরোপকে নিরাপদ রাখার অগ্রণী দুর্গ।”


এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেইনকে যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন। পেসকভ বলেছিলেন, “এই পদক্ষেপ শান্তি অর্জনের পথে 'সামান্যতম অগ্রগতিও' বাধাগ্রস্ত করেছে।"


রাশিয়ার ওই সমালোচনার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নাম ইউক্রেইনে এই সফর করছেন। সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেইনে রাশিয়ার হামলা অনেক বেড়ে যাওয়ার মধ্যে এই সফর করে ইউক্রেইনকে দৃঢ় সমর্থন দেওয়ার বার্তা দিচ্ছেন তিনি।

সেইসঙ্গে ইউক্রেইনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বার্নাম এই সফরে দেশটির নিহত সেনাদের সম্মান ও শ্রদ্ধাও জানিয়েছেন। সোমবার সকালে তিনি জাতীয় সামরিক স্মৃতি কবরস্থানে এক অনুষ্ঠানে ইউক্রেইনীয় সেনাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


এছাড়া, রাজধানী কিইভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে ব্রিটিশ জনগণের পক্ষে একটি পুরস্কারও গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নাম। ইউক্রেইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এই পুরস্কার।

ইউক্রেইন সফরের আগেই বার্নাম বলেছিলেন, ইউক্রেইনের স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনও সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে। ইউক্রেইনের সঙ্গে যুক্তরাজ্যের নিরাপত্তাও জড়িত উল্লেখ করে তিনি বলেছিলেন, ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য কিইভকে সমর্থন দিয়ে যাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী