আগামী ৪ সেপ্টেম্বর মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ



বিশেষ প্রতিনিধি:


গ্রামীণ বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা।


​মরহুম হাবিবুর রহমান আজাদের স্মরণে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি মাদারীপুর কালকিনি উপজেলার  খাসেরহাট ব্রিজের গোড়া থেকে শুরু হয়ে সমিতির হাট লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হবে।



​বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন।



​উক্ত নৌকা বাইচে বিভিন্ন এলাকার দৃষ্টিনন্দন ও দ্রুতগতির একাধিক সারেঙ্গী নৌকা অংশ নেবে বলে আশা করা হচ্ছে। গ্রামীণ এই উৎসব উপভোগ করতে স্থানীয় সকল স্তরের মানুষ ও দূর-দূরান্তের দর্শনার্থীদের আড়িয়াল খাঁ নদীর তীরে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী