মাদারীপুরে ঘরে ঢুকে কাতার প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।



হত্যার পর আইভী আক্তারের ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে গেছে তারা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর এ ঘটনা ঘটে। নিহত আইভী আক্তার (১৮) মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরিয়তপুরের কাতার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

স্থানীয়রা জানায়, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। এক বছর আগে শরিয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ফেরদৌস কাতারে চলে যান। স্বামী বিদেশে থাকায় সম্প্রতি আইভী চাচার বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাচা কালাম শরীফ নামাজ আদায় করতে স্থানীয় একটি মসজিদে যান। পরিবারের বাকি সদস্যরা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে অবস্থান করছিলেন। পরে চাচা নামাজ শেষে বাড়িতে গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পান। কালামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকে চোরচক্র। তাদের চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আইফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী