চল্লিশেই থেমে গেলেন পরিচালক সজীব

 

পরিচালক মারুফ হোসেন সজীব। ছবি: সজীবের ফেইসবুক থেকে নেওয়া।

হৃদরোগের সমস্যায় ভুগছিলেন পরিচালক মারুফ হোসেন সজীব।


নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন।


উত্তরায় মঙ্গলবার ভোরে নিজের বাসায় মারা যান তিনি, বয়স হয়েছিল ৪০ বছর।


সজীবের মৃত্যুর খবর জানিয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

“ভোরে হঠাৎ অসুস্থ হয়ে যান, বাসায় ডাক্তার নিয়ে আসা হয়। ডাক্তার জানান তিনি মারা গেছেন।”


সজীবের জানাজা হয়েছে আজমপুরের দক্ষিণখানে। বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টরে আরেকবার জানাজা শেষে সেখাকার কবরস্থানে দাফন করা হবে।"


সজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা।

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ফেইসবুকে লিখেছেন, "মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন উনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হত।"


মেহজাবিন আরও লিখেছেন, "কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল উনার। আরও কত কিছু করতে চেয়েছিলেন। আল্লাহ যেন সজীব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি ও সবর দান করেন। সবাই উনার জন্য দোয়া করবেন।"

পরিচালক শিহাব শাহীনও ফেইসবুকে শোক জানিয়ে লিখেছেন, "বছর চল্লিশের সজীব বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। গত জানুয়ারিতে তার ওপেন-হার্ট সার্জারি হয়েছিল। তরুণ সহকর্মীর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড শোকাহত। আমরা তার পরিবারের পাশে দাঁড়াব।"

আরেক নির্মাতা তুহিন হোসেন লিখেছেন, "তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

নির্মাণশৈলীর জন্য পরিচিতি পেয়েছিলেন সজীব। তিনি নিজেই গল্প লিখতেন এবং তাতে নাট্যরূপ দিতেন।


সজীবের নির্মিত নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’সহ আরও অনেক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী