কমেছে সম্পদ, তবু ভারতের ‘সবচেয়ে ধনী’ অভিনেতা শাহরুখ!

 

সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, তবুও>>>

গত বছরের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা কম, তবু ভারতে ‘

ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষে বলিউড বাদশা শাহরুখ খানের নাম! হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি।


শাহরুখের এই সম্পদের মধ্যে তার বিভিন্ন ব্যবসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। এরপর রয়েছেন সালমান খান, তার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশনও।


তবে শাহরুখ খানের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।

চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী