বাংলাদেশের সাংবাদিকদের বিনামূল্যে কোর্স করাবে ভারত

 

যাওয়া-আসার ভাড়া, কোর্স ফি, থাকা-খাওয়া ও দৈনন্দিন ভাতাসহ সব খরচ ভারত সরকার দেবে, বলা হয় হাই কমিশনের নোটিসে।

গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‍ভূমিকাসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশের সংবাদকর্মীদের সক্ষমতা বাড়াতে একটি কোর্স আয়োজন করেছে ভারত সরকার।


‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (আইটিইসি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ভারতের হাই কমিশনের এক নোটিসে বলা হয়েছে।


ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফেইসবুকে দেওয়া ওই নোটিসে বলা হয়, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদের ‘ড. মারি চন্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে’ এ কোর্স করানো হবে। কোর্সটি অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য সাজানো হয়েছে।

এতে জনসংযোগ, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা প্রাধান্য পাবে বলে নোটিসে বলা হয়েছে।


কোর্সের অংশ হিসেবে হায়দরাবাদের 'হাইটেক সিটি' ভ্রমণ, স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শনের সুযো থাকবে। কোর্স সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া হবে।


নোটিসে বলা হয়, নির্বাচিত সাংবাদিকদের আসা-যাওয়ার বিমানভাড়া, কোর্সের ফি, থাকা-খাওয়া এবং দৈনন্দিন ভাতাসহ সব খরচ ভারত সরকার বহন করবে।

সংশ্লিষ্ট বিষয়ে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী