![]() |
| অষ্টমীর সাজে পূজা চেরি। ছবি : অভিনেত্রীর ফেসবুক |
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে পূজা লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
পূজার এই সাজ পছন্দ করছেন তার অনুসারীরাও। একজন মন্তব্য করেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’; আরেকজনের মন্তব্য, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে’; আরেকজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।
উল্লেখ্য, পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা হয়েছে।

মন্তব্যসমূহ