যে কারণে শেখ হাসিনার ফেরা ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় গণমাধ্যম।




ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাংলাদেশ সরকার। দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির শর্ত পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ভারতের।


ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। বরং তাকে প্রত্যর্পণ করা ‘কার্যত অসম্ভব’ বলে মনে করছে সূত্রগুলো।


শেখ হাসিনার নিরাপত্তা, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কও প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।


এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। ক্ষমতায় থাকাকালেই তাকে ভারতে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে তাকে ভারতে নেওয়া হয়। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। পরে তাকে নয়াদিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে নামানো হয়।


ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের বিষয়টি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


(সুত্র - চ্যানেল আই)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ