প্রায় ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

 

পবিত্র রমজান মাসের আগমনে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে পবিত্র মাহে রমজান। সে হিসাবে রোজার মাস শুরু হতে বাকি রয়েছে প্রায় ৮৪ দিন

রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ভিত্তিতে।


সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


এ বিষয়ে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জি অনুযায়ী আরও চারটি চন্দ্রমাস অতিবাহিত হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদের সম্ভাব্য সময় জানা গেলেও ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ