পোস্টগুলি

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে

ছবি
 🏠|সারাদেশ| ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার|১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আজ বুধবার বিকেলে খুলে দেওয়া হয়েছে ৭টি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল থেকে ছাত্রদের ৬টি ও ছাত্রীদের ১টি হল খুলে দেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে হল খোলার সিদ্ধান্ত নিলেও ক্যাম্পাসের সাতটি আবাসিক হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আগের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান নিয়েছিলেন তাঁরা। এর আগে ১৫ এপ্রিল ছেলেদের ছয়টি হলের তালা ভাঙেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রোকেয়া হলের তা...

ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার|১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান প্রসঙ্গে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে ভিসাও। ভারতে থাকা পাকিস্তানিদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে সিন্ধু পানি চুক্তি। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার পেহেলগামের বৈসারন নামক এলাকায় অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় ২৬ জন নিহত হয়। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে এক সংগঠন এর দায় স্বীকার করেছে। সংগঠনটির সাথে পাকিস্তানের সম্পর্ক আছে বলে গণমাধ্যমগুলোতে বলা হয়। নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, পেহেলগাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি ...

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় বাংলাদেশি শিক্ষার্থীর, থাকবেন যুক্তরাষ্ট্রেই

ছবি
 🏠|আন্তর্জাতিক  | ২৩ এপ্রিল ২০২৫ বুধবার |১০:৫৫:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| মিসৌরি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ফাইল ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রে অবস্থানরত আর দশজন বিদেশি শিক্ষার্থীর মতোই স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন রায়ের। এক ইমেইলের মাধ্যমে তিনি জানতে পারেন, দেশটিতে অবস্থান করে পড়ালেখা করার বৈধতা হারিয়েছেন তিনি। তবে আশাহত না হয়ে রুখে দাঁড়ান তিনি। বুধবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে উঠে এসেছে তার সেই লড়াইয়ের গল্প ২৩ বছর বয়সী এই বাংলাদেশি ২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিসৌরির একটি বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগে পড়ালেখা শুরু করেন। ডিসেম্বরে গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি জানুয়ারিতে মাস্টার্সের ক্লাস শুরু করেন। ২০২৬ সালের মে মাসে তার মাস্টার্স শেষ হওয়ার কথা রয়েছে। গত ১০ এপ্রিল ইমেইলের মাধ্যমে তিনি জানতে পারেন, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা করার বৈধতা হারিয়েছেন তিনি। যার ফলে...

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও শাহবাগ ব্লকেড কর্মসূচি

ছবি
🏠|সারাদেশ  | ২৩ এপ্রিল  ২০২৫ বুধবার  |১০:৫৫:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবারের পর আজ বুধবার রাত সাড়ে ৯টায় আবারও শাহবাগ ‘ব্লকেড’ (অবরোধ) ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এ ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে রয়েছেন। মোসাদ্দিক আলী বলেন, ‘কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অনশনরত কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আর কাউকে যেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে না হয়।’ তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানান। না হলে কীভাবে...

ট্রাম্পের মন্ত্রীর চুরি হওয়া গুচির ব্যাগে দামি আর কী ছিল?

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৩ এপ্রিল  ২০২৫ বুধবার |১০:৩০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি: সংগৃহীত চোরের খপ্পরে পড়েছেন খোদ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী, ব্যাপারটা কোনোভাবেই হজম করতে পারছে না যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। নিজের কেরামতি দেখিয়ে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁ থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েমের বহুমূল্য গুচির ব্যাগ নিয়ে গেছে চোর। জানা গেছে, রোববার নৈশভোজে গিয়েছিলেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে খাওয়াদাওয়া করার সময় তার ব্যাগটি চুরি হয়ে যায়। ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাগে তিন হাজার ডলার ও কিছু জিনিসপত্র ছিল। তবে চুরির ঘটনা ছাপিয়ে নেটিজেনদের সামনে উঠে আসছে নোয়েমের বিলাসী জীবন-যাপন। ৬১ লাখ টাকা দামের রোলেক্স ঘড়ি পরে জেল পরিদর্শনে গিয়েছিলেন নোয়েম। ক্রিস্টি নোয়েমের যে ব্যাগটি চুরি হয়েছে, তা গুচির একটি লার্জ বি শোল্ডার স্টাইলের ব্যাগ, যার দাম ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রা...

চাঞ্চল্যকর তথ্য, অক্সফোর্ডের কিছু শিক্ষক মানুষের খুলির তৈরি কাপে মদ পান করতেন

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৩ এপ্রিল  ২০২৫ বুধবার  |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দশকের পর দশক মানুষের খুলির তৈরি পানপাত্রে পান করতেন—প্রকাশ হতে যাওয়া একটি বইয়ে এমন চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে। বইটিতে লুট করা মানব দেহাবশেষ নিয়ে সহিংস ঔপনিবেশিক ইতিহাস তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স জাদুঘরের বিশ্ব প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর অধ্যাপক ড্যান হিকসের মতে, রূপাখচিত ও স্ট্যান্ডসংবলিত পালিশ করা এ খুলির কাপ ২০১৫ সাল পর্যন্ত অক্সফোর্ডের ওরচেস্টার কলেজের আনুষ্ঠানিক নৈশভোজে নিয়মিত ব্যবহৃত হতো। অধ্যাপক হিকস তাঁর প্রকাশিত হতে যাওয়া ‘এভরি মনুমেন্ট উইল ফল’ বইয়ে ‘মানব খুলির লজ্জাজনক ইতিহাস’ তুলে ধরেছেন। তিনি বলেছেন, কাপ ছিদ্র হয়ে মদ বেরোতে শুরু করলে তা চকলেট পরিবেশনের জন্যও ব্যবহার করা হতো অধ্যাপক হিকস তাঁর প্রকাশিত হতে যাওয়া ‘এভরি মনুমেন্ট উইল ফল’ বইয়ে ‘মানব খুলির লজ্জাজনক ইতিহাস’ তুলে ধরেছেন। তিনি বলেছেন, কাপ ছিদ্র হয়ে মদ বেরোতে শুরু করলে তা চকলেট পরিবেশনের জন্য...

টিসিবির জন্য দুই কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনবে সরকার

ছবি
 🏠|জাতীয় | ২৩ এপ্রিল ২০২৫ বুধবার |১:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে বলে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়। জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই তেল ভর্তুকি মূল্যে বিক্রির করা হবে। ক্রয় করা প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৬২ টাকা ১৯ পয়সা। এতে দুই কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনতে মোট ব্যয় হবে ৩৫৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই ভোজ্যতেল ক্রয় করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা টিসিবির ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ২৮ কোটি লিটার। এর মধ্যে ১৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার লিটার কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। মোট চাহিদার অংশ হিসেবে আরও দুই কোটি ২০ লাখ লিটার পরিশোধিত...