আমার পরিবারের ৫০ বছর আগেও সামর্থ্য ছিল: তাসনিম জারাকে সারজিস
🏠|রাজনীতি | ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার |৯:৩০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ এলাকা সফরে শতাধিক গাড়ি নিয়ে শো-ডাউন দিয়েছেন। তার এই শো-ডাউন নিয়ে বিভিন্ন পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে এই শো-ডাউনের অর্থায়নের উৎস নিয়ে। একই প্রশ্ন তুলেছেন খোদ এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ডা. তাসনিম জারা সারজিসের উদ্দেশে পত্র লিখেছেন। এত বড় কর্মসূচি কীভাবে আয়োজন করেছেন, অর্থের উৎস কী- এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সারজিসের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. তাসনিম জারা। এবার সেই আহ্বানে সাড়া দিয়েছেন সারজিস আলম। মঙ্গলবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে জবাব দেন তিনি। সারজিস লিখেন, “প্রিয় তাসনিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। প্রথমত, আমাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে স...