পশ্চিমবঙ্গ ধর্মতলায় ছাত্র-মিছিলে অশান্তি, ৭০ জন অ-ছাত্র চিহ্নিত, প্রথম প্রয়োগ হল গুন্ডাদমন আইন! তিন পুরুষ মনে রাখবে: শুভেন্দু রাজ্য আইনসভায় সদ্য পাস হওয়া গুন্ডাদমন আইন প্রথম প্রয়োগ করল সরকার। শুভেন্দু জানিয়েছেন, দুষ্কৃতীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এমন শাস্তি দেওয়া হবে যে, তাঁদের তিন পুরুষ মনে রাখবেন।
রাজ্য আইনসভায় সদ্য পাস হওয়া গুন্ডাদমন আইন প্রথম প্রয়োগ করল সরকার। শুভেন্দু জানিয়েছেন, দুষ্কৃতীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এমন শাস্তি দেওয়া হবে যে, তাঁদের তিন পুরুষ মনে রাখবেন। শুক্রবার ধর্মতলার মিছিল থেকে মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে সাতটি। তার সঙ্গে গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য আইনসভায় সদ্য পাস হওয়া আইনটি এই প্রথম প্রয়োগ করল সরকার। শুভেন্দু জানিয়েছেন, দুষ্কৃতীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এমন শাস্তি দেওয়া হবে যে, তাঁদের তিন পুরুষ মনে রাখবেন। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের আঁচ লেগেছে কলকাতাতেও। শুক্রবার ধর্মতলায় একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। বাম ছাত্রসংগঠনগুলির সঙ্গে সিজেপি-র ডাকে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখান থেকে পুলিশের উপর আক্রমণের চেষ্টা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, আক্রান্ত হয়েছেন সাংবাদিকেরাও। তা নিয়ে শনিবার বিধানসভায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, পুলিশকে বার বার প্ররোচিত করা হয়...