পোস্টগুলি

ক্যাম্পাসগুলোকে আবারও স/ন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে ছাত্রদল: নাহিদ ইসলাম

ছবি
ছবি: সংগৃহীত  ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে ছাত্রদল: নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ছাত্রদল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহ...

নিজের শুরু করা যুদ্ধেই এখন রাজনৈতিকভাবে আটকে গেছেন ট্রাম্প'

ছবি
  ছবি: সংগৃহীত ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘তীব্র প্রতিরোধ’ গড়ে তুলেছে এবং এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত বিজয়ের ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি। মঙ্গলবার (৪ আগস্ট) এক বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য যুদ্ধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়ার সক্ষমতা তৈরি করেছে। মোর্তাজাভির মতে, ক্রমেই স্পষ্ট হচ্ছে যে ট্রাম্পের শর্তে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তিনি বলেন, মতামত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক এখন যুদ্ধের অবসান চান। তিনি আরও বলেন, তবে ট্রাম্প এমন এক রাজনৈতিক অবস্থায় রয়েছেন, যেখানে বিজয়ের দাবি ছাড়া যুদ্ধ থেকে সরে আসা তার জন্য কঠিন। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ব্যয় তত বাড়বে। আবার কোনো ধরনের বিজয় দেখাতে না পেরে যুদ্ধ শেষ করলে সেটি রাজনৈতিকভাবে ব্যর্থতার স্বীকারোক্তি হিসেবে দেখা হতে পারে।

তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

ছবি
  ফাইল ছবি: সংগৃহীত ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে সব আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান। এর আগে গত রোববার মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের...

এইচআইভি ভাইরাস মোকাবিলায় সফল নতুন ট্যাবলেট

ছবি
  এইচআইভি ভাইরাসের প্রতীকী ছবিমিডজার্নির সাহায্যে তৈরি চিকিৎসাবিজ্ঞানের কাছে এইচআইভি ভাইরাস এক অধরা ধাঁধা। মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থাকে কাবু করে এই ভাইরাস বছরের পর বছর নিজেকে লুকিয়ে রাখতে পারে। আর তাই দীর্ঘদিন ধরেই ভাইরাসটি কীভাবে মানবদেহের কোষ ব্যবহার করে নিজের সংখ্যা বৃদ্ধি করে, তা জানতে কাজ করছেন গবেষকরা। এবার এইচআইভি-১ ভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দিতে সক্ষম নতুন ওষুধ তৈরি করেছেন তাঁরা। ট্যাবলেট আকারের ‘ভিএইচ ৪৯৯’ নামের ওষুধটি প্রথম মানব পরীক্ষায় সফলও হয়েছে। গবেষকদের তথ্যমতে, ওষুধটি মানুষের শরীরে থাকা এইচআইভি ভাইরাসকে ঘিরে রাখা ক্যাপসিড প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। এর ফলে এইচআইভি-১ ভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দিতে পারে ওষুধটি। এইচআইভি ভাইরাসটির টিকে থাকা ও ছড়িয়ে পড়ার জন্য ক্যাপসিড প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। সম্প্রতি ২৩ জন এইচআইভি-১ আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর ওপর ওষুধটির ফেস-২এ ট্রায়াল সম্পন্ন হয়েছে। এ সময় ২০ জন রোগীকে ভিএইচ-৪৯৯ ওষুধের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছে। ৩ জন রোগীকে দেওয়া হয়েছে প্লাসিবো। চিকিৎসার আগে সব রোগীর রক্তে এইচআইভি ভাইরাসের পরিমাণ বেশি থাকলেও মাত্র ১১ দিনের মধ্...

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

ছবি
  পর্দায় দর্শকদের মন অনায়াসেই জয় করে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। এখনও তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড়। পর্দায় তার ভিন্ন রূপ। কখনও মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনও দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, তবু রাজার মতো হাজির হন কিং খান। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি। বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। তবে ‘কিং’—শুধু ছবির নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান-ও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। প্রথমে শোনা যায়, ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু ক্যামেরার পেছনে থাকবেন পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলা বাহুল্য, শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও লড়াই চলবে। আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

ছবি
  ছবিসূত্র: পিএমও বাংলাদেশ ফেসবুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি এঞ্জেলস’-এর কথা স্মরণ করেন। ওই মানবিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি তিনি উল্লেখ করেন। বৈঠকে অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ...

ছবি
  ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুকদের জন্য দূতাবাসের নতুন সতর্কবার্তা... যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুকদের জন্য দূতাবাসের নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়েছে- যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় এমন আর্থিক প্রস্তুতি থাকতে হবে, যাতে ভ্রমণে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলেও নিজের খরচ নিজেই বহন করা যায়। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে তার স্থায়ী প্রভাব পড়তে পারে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য অযোগ্য হিসেবে বিবেচনার কারণ হতে পারে।