পোস্টগুলি

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না : দীপা খন্দকার

ছবি
  স্ত্রী কর্মক্ষেত্রে সফল হোক, ভালো অবস্থানে পৌঁছাক এমন প্রত্যাশা অনেক পুরুষের থাকলেও সেই সাফল্য নিজের অবস্থানকে ছাড়িয়ে যাক, তা তারা চান না বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তার মতে, অধিকাংশ পুরুষই চান তাদের স্ত্রী ভালো কিছু করুক, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে নয়। সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে এবং দাম্পত্য সম্পর্কের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। পডকাস্টে দীপা বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’ শুধু বিনোদন অঙ্গন নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়

এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার নামে মামলা

ছবি
  এমপি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার বাবা মো. আব্দুল হালিম/ছবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এজাহারে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমকে একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে। মামলার এজাহারের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আব্দুল হালিম। এর জের ধরে গত বছর (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান...

১৬ ডিসেম্বর আংশিক চালু হবে তৃতীয় টার্মিনাল, প্রস্তুতি শেষ করার নির্দেশ

ছবি
  ছবি: স্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিক চালু করতে চায় সরকার। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম এসব তথ্য জানান। সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী সব কাজ সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি ফ্লাইট অবতরণ এবং দুটি ফ্লাইটের উড্ডয়ন করবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।’ সভায় তৃতীয় টার্মিনাল আংশিক চালুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে—প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরী...

আফ্রিকান সুন্দরীদের যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে না ট্রাম্প প্রশাসন, মিস ইউনিভার্সে অংশ নেয়া অনিশ্চিত

ছবি
  এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করছেন রোজানা হল। ছবি: বিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন ও ভিসা নিষেধাজ্ঞার মুখে চলতি মাসে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার অন্তত দুজন প্রতিযোগী। নির্ধারিত সময়ে মার্কিন ভিসা না পাওয়ায় তারা বৈশ্বিক এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছেন। মিস জাম্বিয়া মুবাঙ্গা পামেলা হাতিয়োকা জানিয়েছেন, ভিসা না পাওয়ার কারণে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় বার্ষিক এই মেগা ইভেন্টে তিনি ভ্রমণ করতে পারছেন না। 'মিস জাম্বিয়া ২০২৬'-এর ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী প্রতিষ্ঠান 'আর্ম মডেল ম্যানেজমেন্ট' এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মিস জাম্বিয়ার এই অনুপস্থিতি মূলত 'জাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোর ওপর জারি করা মার্কিন রাষ্ট্রপতির ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত।' বিবৃতিতে আরও বলা হয়, 'তিনি নিজের যোগ্যতায় মুকুট অর্জন করেছ...

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, ৬৩ শতাংশ মার্কিনিই অসন্তুষ্ট: জরিপ

ছবি
  নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই জনসমর্থনের বড় সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রতি অসন্তোষ পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে প্রায় ৬ জনই তাঁর নেতৃত্বে সন্তুষ্ট নন। শুধু তাই নয়, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন অধিকাংশ মার্কিনি। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানির দাম এবং দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর বাড়ছে জনরোষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর কর্মকাণ্ডের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর পরিচালিত ইকোনমিস্ট–ইউগভের এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ৫২ শতাংশ জানিয়েছেন, তাঁরা ট্রাম্পের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেন। বিপরীতে, মাত্র ৩২ শতাংশ উত্তরদাতা তাঁর কাজে সন্তুষ্ট। ইরান যুদ্ধ বন্ধ চান অধিকাংশ মার্কিনি ট্রাম্...

যে কারণে শেখ হাসিনার ফেরা ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় গণমাধ্যম।

ছবি
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাংলাদেশ সরকার। দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির শর্ত পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ভারতের। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। বরং তাকে প্রত্যর্পণ করা ‘কার্যত অসম্ভব’ বলে মনে করছে সূত্রগুলো। শেখ হাসিনার নিরাপত্তা, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কও প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। ক্ষমতায় থাকাকালেই তাকে ভারতে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে তাকে ভারতে নেওয়া হয়। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। পরে তাকে নয়াদিল্ল...

গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতির ভেতরে ৫ কোটি টাকার সোনা