পোস্টগুলি

বাংলাদেশের সাংবাদিকদের বিনামূল্যে কোর্স করাবে ভারত

ছবি
  যাওয়া-আসার ভাড়া, কোর্স ফি, থাকা-খাওয়া ও দৈনন্দিন ভাতাসহ সব খরচ ভারত সরকার দেবে, বলা হয় হাই কমিশনের নোটিসে। গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‍ভূমিকাসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশের সংবাদকর্মীদের সক্ষমতা বাড়াতে একটি কোর্স আয়োজন করেছে ভারত সরকার। ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (আইটিইসি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ভারতের হাই কমিশনের এক নোটিসে বলা হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফেইসবুকে দেওয়া ওই নোটিসে বলা হয়, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদের ‘ড. মারি চন্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে’ এ কোর্স করানো হবে। কোর্সটি অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য সাজানো হয়েছে। এতে জনসংযোগ, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা প্রাধান্য পাবে বলে নোটিসে বলা হয়েছে। কোর্সের অংশ হিসেবে হায়দরাবাদের 'হাইটেক সিটি' ভ্রমণ, স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শনের সুযো থাকবে। কোর্স সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া ...

কমেছে সম্পদ, তবু ভারতের ‘সবচেয়ে ধনী’ অভিনেতা শাহরুখ!

ছবি
  সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, তবুও>>> গত বছরের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা কম, তবু ভারতে ‘ ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষে বলিউড বাদশা শাহরুখ খানের নাম! হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। শাহরুখের এই সম্পদের মধ্যে তার বিভিন্ন ব্যবসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। এরপর রয়েছেন সালমান খান, তার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশনও। তবে শাহরুখ খানের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস

রাস্তায় বের হলে অনেকে ‘ফুফু’ বলে ডাকে : দীপা খন্দকার

ছবি
  দীপা খন্দকার। ছবি : অভিনেত্রীর ফেসবুক টিভি পর্দার নন্দিত মুখ হয়ে উঠেছেন দীপা খন্দকার। নাটকে এখন তার তুমুল ব্যস্ততা। একটা সময় নায়িকা চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন। বয়সের সঙ্গে মানিয়ে নিয়ে এখন তিনি বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্র করেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন। যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে তিনি ফুফু চরিত্রে অভিনয় করেছেন। এটি ব্যাপক সাড়া পায়। এমনকি মানুষও তাকে ‘ফুফু’ বলে ডাকা শুরু করেছে! এক সাক্ষাৎকারে দীপা খন্দকার বলেন, “এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।” দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’ বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা। পাশাপাশি চলছে ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশ কিছু নাটক। ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আগামী...

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি
  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি তিনি আরও বলেন, 'আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।' বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে ঢাকায় সরাসরি অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একইসঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শামা ওবায়েদ বলেন, 'মেটার সাথে অত্যন্ত ফলপ্রসূ একটি মিট...

ডেনমার্কের সঙ্গে চুক্তি, গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি গাড়বে যুক্তরাষ্ট্র

ছবি
ছবি: রয়টার্স  যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে নিরাপত্তা চুক্তির আওতায় এই ঘাঁটি গাড়বে। তবে চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্বও বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি সই করেছেন। ফলে যুক্তরাষ্ট্র আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে। তবে এই চুক্তিতে এও স্পষ্ট করে বলা হয়েছে যে, গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব ঠিকই বজায় থাকবে। জাতিসংঘ সাধারণ পরিষদে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেছিলেন, “আমরা অবিলম্বে উপযুক্ত স্থানে বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রক্রিয়া শুরু করব।” ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন বলেছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এবং সেইসঙ্গে ইউরোপ ও নেটোর জন্য ভাল। অন্যদিকে, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিয়েলসেন এ চুক্তিকে সবার জন্য লাভজনক বা ত্রিমুখী জয় বলে অভিহিত করেছেন। এরপর তিন নেতা চুক্তিটি সই করেন, যা দৃশ্যত আর্কটিক (উত্তর মেরু) অঞ্চল নিয়ে চলা এক বছরেরও বেশি সময়...

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে তারেক রহমান

ছবি
  ইউএনটিভি থেকে নেওয়া ছবি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের একটি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও গাম্বিয়ার সহ-আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ‘দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের নতুন আহ্বান’ শীর্ষক এ উচ্চপর্যায়ের বৈঠক অংশ নিচ্ছেন আট দেশের প্রতিনিধিরা। বৈঠকে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জেসিসি) প্রতিনিধিত্ব করছেন তুরস্ক ও কুয়েত। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, “প্রধানমন্ত্রী আজকের রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের এই বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।” দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, মানবাধিকারসহ সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করা এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা এ বৈঠকের মূল লক্ষ্য। এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ব...

মারা গেলেন অভিনেতা জেমস স্লোয়েন

ছবি
জেমস স্লোয়েন  মার্কিন যুক্তরাষ্ট্রের কমেডি-ক্যাপার সিনেমা ‘দ্য স্টিং’ এবং ‘জ্যানাডু’র মতো সিনেমায় অভিনয় করা জনপ্রিয় অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। গত ২২ জুলাই নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৫ বছর বয়স হয়েছিল অভিনেতার। সোমবার (২১ সেপ্টেম্বর) দ্য হলিউড রিপোর্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জেমস স্লোয়েনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সপ্তাহের শেষে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। স্টার ট্র্যাক ভক্তরা এ অভিনেতাকে ১৯৯০-এর দশকে ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’, ‘ভয়েজার’-এ কাজের জন্য নানাভাবে চেনেন দর্শকরা। এছাড়া ১৯৮৯ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৮ বছর টয়োটার বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনচিত্রে ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। এ তারকা অস্কার বিজয়ী সেরা সিনেমা জর্জেস রয় হিলের ‘দ্য স্টিং’ (১৯৭৩)-এ মোটোলা চরিত্রে অভিনয় করে গল্পের গতি বাড়াতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। গল্পে অপরাধী ডয়েল লনেগানের একজন জুয়া বা বাজি পরিচালনাকারী কর্মী ছিলেন জেমস স্লোয়েন। এতে তিনি জনি হুকার ও লুথার কোলম্যানের ফাঁদে পা দেন। অলিভিয়া নিউটন-জনের মিউজিক্যাল ফ্যান্টাস...

Police arrest Pakistan ex-PM Imran Khan's sister in Lahore ahead of party's planned march

ছবি
 Imran Khan's sister Aleema arrested in Lahore ahead of PTI protest. Aleema Khanum, sister of jailed former Pakistani Prime Minister Imran Khan, joins supporters during a protest on a road leading to Adiala Jail in Rawalpindi, Pakistan, on 6 January 2026. Photo: Reuters Police arrested ​Aleema Khan, the sister of Pakistan's ‌jailed ex-prime minister Imran Khan at her house in Lahore, a Pakistan Tehreek-e-Insaf Punjab ​spokesman said today (20 September), ahead of ​a planned protest march by the party ⁠on 27 September. A notification issued by ​Lahore's district administration said she has been ​arrested and sent to jail for 30 days. "According to intelligence reports, her presence at any ​public place will pose a grave ​threat to public safety," the district administration said. Imran Khan's ‌party ⁠has organised a march to Islamabad next week demanding his release. Pakistan's Interior Minister Mohsin Naqvi said yesterday (19 September) that ​the governmen...

ঢাকার বুড়িগঙ্গার ২৭ কিলোমিটারজুড়ে এখনো প্রায় ২০টি গাঙ্গেয় নদীর ডলফিন বেঁচে আছে। দূষিত পানিতে দেশীয় মাছের সংকটে ডলফিনগুলো এখন ক্ষতিকর ‘সাকার ফিশ’ খেয়ে জীবন ধারণ করছে। বিষাক্ত পানি, খাবারের সংকট আর নৌযানের শব্দের মধ্যেও তারা দলবদ্ধ হয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছে।

ছবি
 বিষের নদীতে নিঃশ্বাসের লড়াই বুড়িগঙ্গায় ২০ ডলফিন জাবির গবেষণা মেহেদী হাসান, জাবি বুড়িগঙ্গা নদীর বিষাক্ত, তেলের আস্তরণ পড়া কালচে পানি, যেখানে সাধারণ জলজ প্রাণীর বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে, সেখানে গভীর পানির আড়ালে নিঃশব্দ বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছে ‘গাঙ্গেয় নদীর ডলফিন’ বা স্থানীয় নদীর শুশুক। পরিবেশবিজ্ঞানীদের মতে, চরম প্রতিকূল পরিবেশে এই প্রাণীররা প্রাণ বাঁচানোর শেষ মরিয়া চেষ্টা হিসেবে নতুন কৌশল নিয়েছে। তারা এখন তাদের আচরণ পরিবর্তন করেছে। আগে তারা সাধারণত একা চলত। এখন চলছে দলবদ্ধভাবে। সম্প্রতি জার্নাল অব এশিয়া-প্যাসিফিক বায়োডাইভারসিটি জার্নালে প্রকাশিত একটি গবেষণা-প্রবন্ধে এমন তথ্য উঠে এসেছে। গবেষণার শিরোনাম ছিল ‘পপুলেশন স্ট্যাটাস, স্পেশিওটেম্পোরাল ডিস্ট্রিবিউশন, অ্যান্ড হ্যাবিট্যাট ড্রাইভারস অব এন্ডেনজার্ড গ্যাঞ্জেস রিভার ডলফিনস ইন দ্য বুড়িগঙ্গা রিভার, বাংলাদেশ’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজের নেতৃত্বে ১২ মাসব্যাপী (সেপ্টেম্বর ২০২৩ থেকে আগস্ট ২০২৪) এ গবেষণা চালানো হয়। গবেষণায় আরও যুক্ত ছিলেন সুমাইয়া খাতুন, আমির হামজা, মো. আমি...

ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

ছবি
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।  ২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর ফেরত যাচ্ছেন ইয়াও ওয়েন। দ্বিপক্ষীয় সফরে চলতি বছরের শেষে ঢাকায় আসবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে তাদের আলোচনার বিষয়ে তুলে ধরে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, এ বছরের শেষ দিকে বাংলাদেশে সফর করতে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ। বাংলাদেশের সঙ্গে মন্ত্রী লিউ এর ‘জোরালো বন্ধনের’ কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেছেন, তার পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের অগাস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি। ২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর বিদায় নিতে যাওয়া ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণ...

ন্যাম ভবনে গাজী নজরুলের স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ

ছবি
  গত জুলাইতে ১৯ বছরের মরিয়মের সঙ্গে সাতক্ষীরার এমপি নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত জুলাইতে ১৯ বছরের মরিয়মের সঙ্গে সাতক্ষীরার এমপি নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তখন মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও দেশজুড়ে সমালোচনা আর ব্যাপক রাজনৈতিক চাপের মধ্যে পড়েন নজরুল। তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সেখানে কাজ করছে।” ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পেয়েছেন। তবে ঘটনা সম্ভবত ৩টা থেকে সাড়ে ৩টার ...

স্রোতের বিপরীতে হেঁটে এআই ফোর্স গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প

ছবি
  এ উদ্যোগটিকে যুক্তরাষ্ট্রের ‘স্পেস ফোর্স’ গঠনের ঐতিহাসিক পদক্ষেপের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। ছবি: রয়টার্স কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দের নাম বদলানোর প্রস্তাবের পাশাপাশি এআই ফোর্স পরিচালনার জন্য একজন প্রধান নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা যখন এআইয়ের বিকাশ ধীর করার আহ্বান জানাচ্ছেন তখন স্রোতের বিপরীতে হেঁটে এআই ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শব্দটির নাম বদলানোরও প্রস্তাব দিয়েছেন তিনি। এআই ফোর্স পরিচালনার জন্য মার্কিন প্রেসিডেন্ট একজন প্রধান বা ‘জার’ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি ‘অদূর ভবিষ্যতে’ এআই ফোর্স পরিচালনার জন্য তার পছন্দের ব্যক্তির নাম ঘোষণা করবেন। নতুন এ ফোর্সটি সুনির্দিষ্টভাবে কী ধরনের কার্যপরিধি পরিচালনা করবে সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ উদ্যোগটিকে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্পেস ফোর্স’ গঠনের ঐতিহাসিক পদক্ষ...

বিচাকর আগামী ১০ ডিসেম্বর নতুন দিন দিয়েছেন।

ছবি
  সেতুর টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন পেছাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে রোববার এ মামলার প্রতিবেদন জমার দিন ছিল। তবে তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ১০ ডিসেম্বর দিয়েছেন বিচারক। প্রসিকিউশনের সহকারি পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য দিয়েছেন। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী (অর্থ ও পরিকল্পনা) এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলিল, সাবেক উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম, সিএনএস লিমিটেডের ব্যবস্থা...

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করলেন ট্রাম্প

ছবি
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রশাসনের বিরুদ্ধে ‘বৈরী’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনের অভিযোগ তুলে তিন প্রভাবশালী সংবাদমাধ্যম— সিএনএন, এমএসনাউ ও পলিটিকোকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছেন। সেইসঙ্গে ভবিষ্যতে আরো কয়েকটি সংবাদমাধ্যমের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সোশাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, “অনবরত 'ভুয়া খবর' পরিবেশন করার কারণে আমি অবিলম্বে সিএনএন, এমএসনাউ ও পলিটিকোকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করছি।” তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসন কিংবা আমেরিকাকে নিয়ে সংবাদ পরিবেশনের...

কানাডার ইউরোপমুখী যাত্রা ‘বড় ভুল’: ওয়াশিংটন পোস্ট

ছবি
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেতসোলা ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।  “ডনাল্ড ট্রাম্প সাময়িক, ব্রাসেলসের আমলারা কিন্তু চিরস্থায়ী,” সম্পাদকীয়তে লিখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আগ্রহ কানাডার না-ই থাকতে পারে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ২৮তম সদস্য হওয়ার চেষ্টা করাটা তাদের জন্য হঠকারিতা হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন পোস্ট। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ব্যাপক আয়োজন করে কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণের উদ্দেশ্য তুলে ধরতে গিয়ে ওয়াশিংটন পোস্ট তাদের সম্পাদকীয়তে লিখেছে, উৎপাদন, প্রযুক্তি, নিরাপত্তা ও জ্বালানি খাত— সব দিক থেকে অটোয়াকে ওয়াশিংটন থেকে ব্রাসেলসমুখী করতে চাইছে ইউরোপীয় কমিশন। এ বিষয়ে আগামী মাসের সম্মেলনে আরও বিস্তারিত আলোচনা হবে বলে সংবাদমাধ্যমটি লিখেছে। ‘মধ্যম শক্তির দেশগুলোকে’ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশ...

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত...

ছবি
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত  কাচ্চি বিরিয়ানি, সেই স্বাদ: মার্কিন রাষ্ট্রদূত জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানির স্বাদেরও প্রশংসা করেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লিখেছেন, ‌‌‌‘তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!’ পোস্টে তিনি বাংলাদেশের জনপ্রিয় খাবারের প্রতি নিজের আগ্রহ ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। রাষ্ট্রদূতের এ পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা

ছবি
  ছবি: রয়টার্স রাজা সুলতান ইব্রাহিমের শর্তসাপেক্ষ ক্ষমায় নাজিব রাজাক কারাগারের পরিবর্তে গৃহবন্দি থেকে ২০২৮ সালের ২৩ অগাস্ট পর্যন্ত সাজার বাকি মেয়াদ কাটাতে পারবেন। মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। কয়েকশ কোটি ডলারের ওয়ানএমডিবি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে নাজিব রাজাককে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দ্বিতীয়বারের মতো রাজকীয় ক্ষমার আওতায় নাজিব এবার কারাগারের পরিবর্তে তার সাজার মেয়াদের বাকি সময় নিজের বাড়িতে বন্দি অবস্থায় কাটানোর সুযোগ পাচ্ছেন। এর আগে প্রথম রাজকীয় ক্ষমার আওতায় নাজিবের কারাদণ্ডের মেয়াদ ১২ বছর থেকে অর্ধেক কমিয়ে ৬ বছর করা হয়েছিল এবং ধার্য জরিমানাও কমানো হয়েছিল। নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাষ্ট্রীয় বিনিয়োগকারী ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) একটি ইউনিট থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের অপরাধে ২০২০ সালে দোষী সাব্যস্ত হন। তবে নাজিব শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভ...

ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার থেকে ফাঁকা গুলি ছোড়া যুবক আটক,রিভলবার উদ্ধার।

ছবি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে প্রাইভেটকার থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে ঢাকার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। এ সময় একই গাড়িতে থাকা ফাতেমা ইসলাম এনি (২৬) নামে এক নারী আরোহীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার পর হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে .২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের হাজী বিরিয়ানি হাউজ সংলগ্ন এলাকায় চকলেট রঙের একটি প্রাইভেটকার থামিয়ে সিগারেট কিনতে যান হামিদুল। এ সময় অজ্ঞাতনামা এক যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হামিদুলকে দুটি থাপ্পড় দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের সূত্রে জানা যায় , এরপর হামিদুল গাড়িতে উঠে সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ওই যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ঘটনার সময় গাড়িতে একজন নারী আরোহী ছিলেন বলে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে...

রাশিয়ার তেল কিনলে ভারতীয় পণ্যে ১০০% শুল্কের বিলে মার্কিন হাউজে সম্মতি

ছবি
  ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে অপরিশোধিত তেল বা গ্যাস কেনা দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপে ক্ষমতা যেতে পারেন, যার মধ্যে আছে ভারত এবং চীনও। রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস কেনার শাস্তি হিসাবে ভারত ও অন্যান্য দেশগুলোর উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়ার পথে আরও এক ধাপ এগুলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ভোটে ‘লিন্ডসে ও.গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিলটি প্রাথমিক অনুমোদন পেয়ে গেছে। বিলের পক্ষে ২১৪টি ভোট পড়েছে, আর বিপক্ষে পড়েছে ২১১টি। বুধবার হাউজে বিলটি নিয়ে চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। তার আগে গত অগাস্টে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট ৮৬-১১ ভোটে বিলটি পাস করেছিল। এই বিল আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেতে পারেন ডনাল্ড ট্রাম্প। এই দেশগুলোর মধ্যে ভা...

১৫ সেপ্টেম্বর ১৯৬৯: ‘জয় বাংলা’ স্লোগান কীভাবে সর্বপ্রথম উচ্চারিত হলো?

ছবি
  জয় বাংলা’ স্লোগান কি শুধুই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি এর নেপথ্যে ছিল সুদূরপ্রসারী রাজনৈতিক পরিকল্পনা? জয় বাংলা’ স্লোগান প্রথম শুনি ১৯৬৯ সালের ১৭ সেপ্টেম্বর। ওই দিন জেনারেল ইয়াহিয়ার সামরিক জান্তার কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্র সংগ্রাম পরিষদ তৎকালীন ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) মাঠে মহান শিক্ষা দিবসের আলোচনা সভা আয়োজন করে। সেটা শেষ হওয়ার পরে জহুরুল হক হলের ক্যান্টিনের পশ্চিম পাশে ও পুকুরের পূর্ব পাশে আফতাব ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা অনেকক্ষণ ধরে ‘জয় বাংলা’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। সেখানে আরও ছিলেন গোলাম ফারুক ভাই, ফররুখ ভাই, মধু ভাই। রায়হান ফেরদৌস মধু ভাই স্লোগান না দিলেও বাকি দুজন খুব সুন্দর করে স্লোগান দিতে পারতেন। আমি তখন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী, ছাত্রলীগ স্কুল শাখার সদস্য। আমার বন্ধু সা’দউল্লাহকে (প্রকৌশলী, এখন কানাডাতে আছেন) সঙ্গে নিয়ে জহুরুল হলের মাঠে গিয়ে পৌঁছাই। একটা চাপা উত্তেজনা; কারণ ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের ওইদিনই (১৭ সেপ্টেম্বর ১৯৬৯) সামরিক আদালতে হাজির হওয়ার বিজ্ঞপ্তি সব...