পোস্টগুলি

আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী

ছবি
আদালতে হাজির সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি: টিবিএস  শাপলা চত্বরের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে লতিফ সিদ্দিকীসহ ১১ জন বর্তমানে গ্রেপ্তার আছেন। বিচারকাজ প্রায় শেষ, বিচারকেরাও এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার সুযোগের অপেক্ষায় ছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। হাতে মাইক্রোফোন নিয়ে কয়েকবার আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। পরে তিনি বলেন, 'আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি।' বৃহস্পতিবার (৩০ জুলাই) এজলাসকক্ষ ছাড়ার আগে লতিফ সিদ্দিকী এ কথা বলেন। এর আগে, এদিন দুপুর ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এর আগে, এদিন দুপুর ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে আনা হয়।...

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ২৩ বাংলাদেশি

ছবি
  ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। দেশে ফেরত এসব ব্যক্তি বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ডিপোর্টি যাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়। ইমিগ্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা স...

ইতালিকে আবার চূড়ায় ফেরানোর স্বপ্ন নতুন কোচ মানচিনির

ছবি
চার বছরের চুক্তিতে ইতালির ডাগআউটে ফিরেছেন রবের্তো মানচিনি। ছবি: রয়টার্স  সেই সঙ্গে সমর্থকদের মন জয় করতে চান এই ইতালিয়ান এবং আশা করেন, পুরনো ভুলের জন্য দেশের মানুষ তাকে ক্ষমা করে দিবে। আট বছর আগে ইতালি বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ হওয়ার পর, হতাশাগ্রস্ত দলটিকে দ্রুতই পথে ফিরিয়েছিলেন রবের্তো মানচিনি। এমনকি দলটিকে লম্বা একটা সময়ের জন্য অপ্রতিরোধ্যও করে তুলেছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়া অভিজ্ঞ এই কোচের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ, টানা তিনবার যে বিশ্বকাপে উঠতে পারেনি দলটি। তবে দৃঢ় কণ্ঠে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবারও সেরার কাতারে ফেরানোর প্রতিশ্রুতি দিলেন মানচিনি। ২০১৮ সালের বিশ্বকাপ বাছাই পার হতে ব্যর্থ হওয়ার পর, পথহারা ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। তার হাত ধরে সেই দলই ২০২১ সালে জিতেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, হয়ে উঠেছিল তিন বছর ও রেকর্ড ৩৭ ম্যাচের অপরাজিত দল, যে রেকর্ড সম্প্রতি ভেঙে দেয় স্পেন। এবার আরও ছন্নছাড়া দলকে চেনা পথে ফেরানোর মিশন নিয়ে, চার বছরের চুক্তি করেছেন মানচিনি। চুক্তির পর, প্রথম সংবাদ সম্মেলনে দলকে কেবল বিশ্বকাপে ফেরানোই নয়, ব...

ঢাকার ভাষা রপ্ত করছেন কলকাতার মধুমিতা, জুটি বাঁধনের সঙ্গে

ছবি
  ডিসেম্বরে বাংলাদেশ ও কলকাতায় দৃশ্য ধারণের কাজ শুরু হবে। এপার বাংলা-ওপার বাংলার অভিনয় শিল্পীরা ফের এক হতে চলেছেন নতুন একটি সিনেমায়। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে কলকাতার মধুমিতা সরকারকে। কলকাতার সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ এবং ‘দ্য ওয়াল’ জানিয়েছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটির নাম ‘গুলশানের চামেলি’। পরিচালনা করেছেন মুহাম্মদ ইকবাল। ‘দ্য ওয়াল’কে মধুমিতা বলেন, “অনেক দিন ধরে বাংলাদেশের সিনেমায় অভিনয়ের কথা চলছিল। নানা কারণে হচ্ছিলই না। অবশেষে সেটা হতে চলেছে। আমি খুশি।” মধুমিতার কথায়, সিনেমায় ‘চামেলি’ চরিত্রে অনেক স্তর। তাকে নানা রূপে দেখতে পাওয়া যাবে। ‘চামেলি’ বর্ণময় বলেই কাজটি নিয়েছেন বলে মধুমিতার ভাষ্য। ইতোমধ্যেই ঢাকার ভাষা রপ্ত করতে শুরু করেছেন তিনি। তবে প্রযোজনা সংস্থার এক সদস্য আনন্দবাজার জানিয়েছেন, বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে ডিসেম্বরে দৃশ্য ধারণের কাজ শুরু হবে। জুন মাসে বিয়ে সেরেছেন মধুমিতা। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি অভিনেত্রীকে।

মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার

ছবি
  মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীরা তাদের বাড়ি থেকে উৎখাত হওয়ার পর কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) অফিসের সামনে জমায়েত হয়। ছবি: রয়টার্স দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার। এতে রোহিঙ্গারা বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্রহীন জনগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার দেশ থেকে পাঁচ হাজার রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। সম্প্রতি মালয়েশিয়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের উত্তেজনা চলছে। বুধবার নেগেরি সেম্বিলান রাজ্যে আসন্ন আঞ্চলিক নির্বাচন উপলক্ষ্যে যোগ দেওয়া এক প্রচারণা সমাবেশে আনোয়ার বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্কের কারণে দেশ দুটি বিষয়টি নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। তারা এখন মালয়েশিয়া থেকে ৫০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।” নিপীড়নের মুখে বৌদ্ধ প্রধান মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশ দেশগুলোতে পালিয়ে গেছে। তাদের অধিকাংশ প্রতিবেশী বাংলাদেশে থাকলেও মালয়েশিয়াকে দীর্ঘদিন ধরেই ন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ছবি
  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। তিনি বলেন, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলেও জানান উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সভায় সম্ভাব...

বাহুবলে আটকে দেয়া হল এনসিপির গাড়িবহর, সড়কে অবস্থান নেতাকর্মীদের

ছবি
  হবিগঞ্জে ১৪৪ ধারা জারির মধ্যে সেখানে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পথে একাধিক স্থানে আটকে দেয় পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল অতিক্রমের পর হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রবেশমুখেও তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। পরে এনসিপির নেতাকর্মীরা মহাসড়কে বসে অবস্থান নেন এবং বৃষ্টির মধ্যেও দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। পরে ব্যারিকেড অতিক্রম করে তারা আবার যাত্রা শুরু করলে হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই (কামাইছড়া) এলাকায় আরও একটি পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, জেলায় ১৪৪ ধারা কার্যকর থাকায় নিরাপত্তার স্বার্থে এনসিপির নেতাদের প্রবেশে বাধা দেওয়া...