পোস্টগুলি

ট্রাম্পের রাখা ‘সুপার ইন্টেলিজেন্স’ নাম কি শেষ পর্যন্ত টিকবে?

ছবি
সুপার ইন্টেলিজেন্স বা এসআইয়ের নতুন বিশ্বে আপনাদের স্বাগতম।” ছবি: রয়টার্স  যুক্তরাষ্ট্রের ম্যাপ ও ফেডারেল যোগাযোগের ক্ষেত্রে লেক অন্টারিও ও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের পর এটাই মার্কিন প্রেসিডেন্টের নাম বদলের সর্বশেষ ঘটনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নামকে ‘ভুয়া’ শোনায় দাবি করে প্রযুক্তিটির নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক দীর্ঘ ভাষণে ট্রাম্প এই রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়ে বলেছেন, “সুপার ইন্টেলিজেন্স বা এসআই-এর নতুন বিশ্বে আপনাদের স্বাগতম।” এর আগে, যুক্তরাষ্ট্রের ম্যাপ ও ফেডারেল যোগাযোগের ক্ষেত্রে লেক অন্টারিও ও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের পর এটা মার্কিন প্রেসিডেন্টের ‘এখন পর্যন্ত সর্বশেষ’ নাম পরিবর্তনের পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। ট্রাম্প বলেছেন, “আজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সব নথিপত্র ও আশা করি গোটা বিশ্বেরও ‘আর্টিফিশিয়াল’ বা কৃত্রিম শব্দের পরিবর্তে আরও নির্ভুল ‘সুপার’ শব্দটি ব্যবহার করা হবে। এআই এখন থেকে ‘সুপার ইন্...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পদ ৫০০০, সাধারণ বিসিএস কবে

ছবি
  নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসিছবি: সাবিনা ইয়াসমিন এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার নির্ধারিত লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে আগামী বিসিএসটি সাধারণ হবে নাকি বিশেষ—তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) প্রকাশিত হয়েছে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। আর এই ৫১তম বিসিএসটি অনুষ্ঠিত হচ্ছে দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেছে। পিএসসি সূত্র জানায়, দেশের সরকারি হাসপাতালগুলোতে চলমান চরম চিকিৎসক–সংকট নিরসনে সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সুনির্দিষ্ট চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে এসে পৌঁছায়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুততম সময়ে এর দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় বোর্ড মিটিংয়ের পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসি...

১০৫০ টাকার সার ১৩৫০ টাকায় বিক্রি, দোকানীকে ১ লাখ টাকা জরিমানা

ছবি
মাদারীপুরের শিবচরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুতুরপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের দাম ১ হাজার ৫০ টাকা হলেও কুতুরপুর বাজারে সেই সার ১ হাজার ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স এন্ড এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, প্রতি বস্তা ডিএপি সার ৩০০ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছিল। তা ছাড়া কুতুরপুর ইউনিয়নের সার অন্য ইউনিয়নের ওই ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বিক্রি করেছে। যা রীতিমত অপরাধ। তাই মোল্লা ট্রেডার্স এন্ড এন্টারপ্রাইজে ১ লাখ টাকা জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে। কৃষক ও ভোক্তাদের স্ব...

বাংলাদেশের সাংবাদিকদের বিনামূল্যে কোর্স করাবে ভারত

ছবি
  যাওয়া-আসার ভাড়া, কোর্স ফি, থাকা-খাওয়া ও দৈনন্দিন ভাতাসহ সব খরচ ভারত সরকার দেবে, বলা হয় হাই কমিশনের নোটিসে। গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‍ভূমিকাসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশের সংবাদকর্মীদের সক্ষমতা বাড়াতে একটি কোর্স আয়োজন করেছে ভারত সরকার। ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (আইটিইসি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ভারতের হাই কমিশনের এক নোটিসে বলা হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফেইসবুকে দেওয়া ওই নোটিসে বলা হয়, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদের ‘ড. মারি চন্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে’ এ কোর্স করানো হবে। কোর্সটি অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য সাজানো হয়েছে। এতে জনসংযোগ, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা প্রাধান্য পাবে বলে নোটিসে বলা হয়েছে। কোর্সের অংশ হিসেবে হায়দরাবাদের 'হাইটেক সিটি' ভ্রমণ, স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শনের সুযো থাকবে। কোর্স সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া ...

কমেছে সম্পদ, তবু ভারতের ‘সবচেয়ে ধনী’ অভিনেতা শাহরুখ!

ছবি
  সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, তবুও>>> গত বছরের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা কম, তবু ভারতে ‘ ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষে বলিউড বাদশা শাহরুখ খানের নাম! হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। শাহরুখের এই সম্পদের মধ্যে তার বিভিন্ন ব্যবসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। এরপর রয়েছেন সালমান খান, তার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশনও। তবে শাহরুখ খানের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস

রাস্তায় বের হলে অনেকে ‘ফুফু’ বলে ডাকে : দীপা খন্দকার

ছবি
  দীপা খন্দকার। ছবি : অভিনেত্রীর ফেসবুক টিভি পর্দার নন্দিত মুখ হয়ে উঠেছেন দীপা খন্দকার। নাটকে এখন তার তুমুল ব্যস্ততা। একটা সময় নায়িকা চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন। বয়সের সঙ্গে মানিয়ে নিয়ে এখন তিনি বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্র করেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন। যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে তিনি ফুফু চরিত্রে অভিনয় করেছেন। এটি ব্যাপক সাড়া পায়। এমনকি মানুষও তাকে ‘ফুফু’ বলে ডাকা শুরু করেছে! এক সাক্ষাৎকারে দীপা খন্দকার বলেন, “এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।” দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’ বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা। পাশাপাশি চলছে ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশ কিছু নাটক। ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আগামী...

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি
  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি তিনি আরও বলেন, 'আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।' বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে ঢাকায় সরাসরি অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একইসঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শামা ওবায়েদ বলেন, 'মেটার সাথে অত্যন্ত ফলপ্রসূ একটি মিট...